Friday, 19 July 2019

বদলে যাওয়া পৃথিবীতে থমকে যাওয়া আমি
আমার বৃষ্টিস্নাত স্নিগ্ধ বেলায়
কেন বিষন্ন বনভূমি
মেঘলা আকাশ, বৃষ্টি, ভেজা হাওয়ায়
বাণিহারা সবকিছু
থাকনা নাহয়
উতল হওয়া মানা
তবু মনে আমার বেজেই চলে
"ও যে মানে না মানা ".......

শব্দের ভারে বাতাস হয়েছে ভারী
তাই আজ নাহয় লেখা হোক চুপকথা।
নাহয় কিছু স্তব্ধ মুহূর্তের, মৌনতায় ধরা দিক গভীরতা।
ধ্যানমগ্ন চারিদিক, মুখরিত নীরবতা।
আজ সব ছেড়ে দিও
শুধু প্রাণ পাক সঁপে দেওয়া সখ্যতা।।

ধ্যানমগ্ন পৃথিবীতে মুখর নীরবতা
মৌন হয়েই প্রাণ পাক শুধু সঁপে দেওয়া সখ্যতা 

No comments:

অপেক্ষা | পূনর্মিলন RUTH ও MINKA-র সত্য ঘটনা | জীবন থেকে নেওয়া জীবনের গল্প| the waiting

 এবছরের মতন দেবী দূর্গা ফিরে গেছেন কৈলাশে। অস্তমিত হয়েছে কোজাগরীর চাঁদ ও । দূর্গা পুজো আসলে মা মেয়ের গল্প , মেয়ের তার মা এর কাছে ফিরে আসা। আ...