Wednesday, 19 January 2022
মাঘী পূর্ণিমা
মাঘ মাসের শুক্লপক্ষের চন্দ্রমা। হটাৎ ঘুম ভাঙা চোখে খুঁজে পাওয়া চাঁদের আলোয় থৈ থৈ চরাচর। সেই আগের মতন, বরাবরের মতন, চিরকালীন। সেই কবে চলা শুরু হয়েছে, মহাকালের সময়ের কোন সূক্ষাতি সূক্ষ মুহূর্তের ভগ্নাংশের কোন প্রাগঐতিবাহীসক সাক্ষী থেকে , তার আর কোনো ভুল হয়নি তারপর থেকে, সেই চরাচর ভাসিয়ে সমস্ত জগৎ কে আলোয় সাজিয়ে দিয়ে পশ্চিমাকাশে ঢলে যাওয়া নব সূচনার ইঙ্গিত রেখে, নব উদয়ের রক্তিম সুপ্রভাতের সূচনা করে। আবার ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে ফিরে আসা। কোনো ভুল হয়নি তার। কোনো পরিবর্তন নেই, সেই জ্যোতস্নাস্নাত পৃথিবী যাকে আফ্রিকার জঙ্গলের মধ্যে দেখে চাঁদের পাহাড়ের শঙ্করের মনে পড়েছিল তার গ্রামের উঠোনের কথা, অবনিঠাকুরের লেখায় যে জ্যোৎস্না বারবার প্রাণবন্ত হয়েছে, কালিদাস যে এক জ্যোৎস্নারাতের সঠিক উপমা মনে আনতে না পারার গ্লানিতে বহু জাগরণে কেটে যাওয়া একাকী জ্যোৎস্নারাত তাকে কুমারসম্ভবের কবি তে পরিণত করেছিল, সেই জ্যোৎস্না, শঙ্করের জ্যোৎস্না, রবি ঠাকুরের জ্যোৎস্না। পৌষ মাঘের ধানক্ষেতের ওপর আসা মা লক্ষীর আসনের মতন স্নিগ্ধ, শান্ত টলটলে জ্যোৎস্না। এর কোনো পরিবর্তন নেই, কোনো ক্ষয় নেই, কোনো লোপ নেই। আমরা তাকে দেখতে ভুলি, ছুটে চলতে চলতে অবাক হতে ভুলি, প্রমোশন এর পরে প্রমোশন, গাড়ি, বাড়ি, রঙ্গীন জগতের নেশায় চাঁদের আলো ঠিক আলোর মতন করে চোখে পড়েনা। গাড়ি, আরো বড় গাড়ি। বাড়ি আরো বারো বাড়ি। আরো কিছু চাই, আরো কিছু অনেক অনেক। পৃথিবীর সমস্ত সুখ ধরে রাখার জায়গা কুলিয়ে ওঠেনা আর অতএব আরো বেশি কিছু চাই, আরো বড়। সব পাওয়া হয়, শুধু মাঝে পরে থাকে অনেক গুলো জ্যোৎস্না মাখা চাঁদনী রাত , কামিনী ফোটা আলতো রাত , হাস্নুহানা মাখা ভোর। তবু এখনো কিছু চোখ তাকে খোঁজে, এখনো অবাক হয়, আধুনিকতায় মোড়া নগরীর আকাশচুম্বী ভাস্কর্য্যের সঙ্গে এক ই সঙ্গে ভেসে যাওয়া রাত বলে দেয় তুমি বেঁচে আছো। সব আছে দেখো। আধুনিক ব্যস্ত নগরী ঘুমোলে তার সাথে ধুলোমাখা মেঠো পথের আর কোনো পার্থক্য থাকেনা। দস্যি ছেলে সারাদিনের দুষ্টুমি শেষে যখন ঘুমিয়ে থাকে, আর মা তার মুখের দিকে তাকিয়ে হেসে তাকে আঁচলে টেনে নেন, এই মাঘী পূর্ণিমার কুয়াশা ঘেরা আঁচলে ঢাকা এই ঘুমন্ত নগরীর দিকে শাশীমুখী যেন সেই মাতৃস্নেহের মৃদু দৃষ্টিতে তাকিয়ে, আর সেই দৃষ্টির স্নিগ্ধতা দেখতে পাওয়ার সৌভাগ্য আনন্দে হটাৎ আমার চোখে জল চিকচিক করে উঠলো। তাকিয়ে দেখি রাত ভোর হয়েছে, এক নতুন দিন, উজ্জ্বল, সম্ভাবনা ময় , সুন্দর। মাঘী পূর্ণিমা
Subscribe to:
Posts (Atom)
GOd Help them who help themselves . ভগবান তাকেই সাহায্য করে, যে নিজে নিজেকে সাহায্য করে
আমাদের জীবনে অনেক রকম phase আসে। আমি বিশ্বাস করি, এই প্রত্যেক মুহূর্তের নিজস্ব কিছু কারণ থাকে, কিছু purpose যা অনেক পরে আমরা বুঝতে পারি। কখ...
-
আমাদের এই আরাবাল্লী পাহাড়ে ঘেরা ছোট্ট সুন্দর campus এ মাঝে মাঝেই নানারকম মজার মজার কান্ড হয়, আর আমি প্রায় সবেতেই, যখন যেটা তে য্যামন ভাবে ...
-
৫০ বছর বয়সে এই প্রথম অনিকেত এর মেয়ের পরীক্ষার রেজাল্ট নিয়ে এই রকম টেনশন হচ্ছে। অনিকেত, অনিকেত সোম। CMC VELLORE er chairman । না ছোট থেকে কো...
-
গত বছরে প্যান্ডেমিক এর মধ্যে এক নতুন দেশের নতুন শহরে এসে একলা ঘরবন্দি হয়ে যখন কাজ শুরু করলাম তখন কাজে মনবসানোর জন্যে আশ্রয় নি আমার সেই ছোটবে...