Tuesday, 19 February 2019

এখনো সেই আগের মতন

যদি আমাকে জিজ্ঞাসা করো কি দরকার,
বলবো দরকার কিছুই না।
তবু বিনা দরকার যে কখনো কখনো খুব বেশি দরকারি কিছু হয়ে ওঠে।
তেমন ই
এই পড়ন্ত বিকেলের লাল প্রাণবন্ত আকাশ ,
যখন মনখারাপের মেঘে মুখ ঢাকে ,
তখন আজ ও আমার কান্না পায়।
আজ ও ওই লাল আকাশ এক ই ভাবে আমাকে প্রাণ দিয়ে যায় -
ভরা জ্যোৎস্না তে অজানা আনন্দে আজ ও মন ওঠে দোলে ,
কৃষ্ণচূড়া আজ ও এক ই ভাবে যায় ডেকে ,
আর জোনাকি এক ই ভাবে বাসে ভালো।

No comments:

এ পথ গেছে সেইখানে

  দেখতে দেখতে এক বছর হয়ে গেলো, ছোট্ট ছেলেটা স্কুল এ যাচ্ছে। স্কুল মানে playschool বা daycare. এদেশে ওয়ার্কিং পেরেন্টস দের ছোট্ট ছোট্ট ছানা...