Friday, 18 September 2026

কেন মেঘ আসে

 কেন এত অবসন্ন লাগে, কেন শুধু তোমায় খুঁজি। কিন্তু পাইনা। তোমার সঙ্গে যুক্ত নয়, কানেক্টেড হয়ে থাকতে চাই। হটাৎ করে চারিদিক সব কেমন অন্ধকার হয়ে যায়, মনে হয় যেন কিছু নেই কেউ নেই, ভয় হয় , খুব , হারিয়ে ফেলার ভয়। আচ্ছা এখনো কি তুমি সেই অতোবছর গুলো আগে যেমন বলতে আমার চোখ দুটো খুব সুন্দর, আজ ও কি সেই এক ই রকম লাগে তোমার? জানিনা। গঙ্গার ধরে বসতে ইচ্ছে করে বড্ডো। ভীষণ ইচ্ছে করে ওই সুন্দর আয়ত দুটো হাতের মধ্যে নিজের ছোট্ট হাত দুটো কে হারিয়ে চড়ুই পাখির মতন হারিয়ে যেতে দেখতে। এখনো কি তুমি আমার হাত আর আঙুলের দিকে তাকিয়ে সেই এক ই রকম ভাবে অবাক হয়ে মুচকি হেসে বলো ? এত simple ? এত ছোট্ট বাচ্ছাদের মতন আঙ্গুল , আমিতো ভেবেছিলাম, বড় বড় নখ রাখা কোনো হাত হবে। 

No comments:

এ পথ গেছে সেইখানে

  দেখতে দেখতে এক বছর হয়ে গেলো, ছোট্ট ছেলেটা স্কুল এ যাচ্ছে। স্কুল মানে playschool বা daycare. এদেশে ওয়ার্কিং পেরেন্টস দের ছোট্ট ছোট্ট ছানা...