কেন এত অবসন্ন লাগে, কেন শুধু তোমায় খুঁজি। কিন্তু পাইনা। তোমার সঙ্গে যুক্ত নয়, কানেক্টেড হয়ে থাকতে চাই। হটাৎ করে চারিদিক সব কেমন অন্ধকার হয়ে যায়, মনে হয় যেন কিছু নেই কেউ নেই, ভয় হয় , খুব , হারিয়ে ফেলার ভয়। আচ্ছা এখনো কি তুমি সেই অতোবছর গুলো আগে যেমন বলতে আমার চোখ দুটো খুব সুন্দর, আজ ও কি সেই এক ই রকম লাগে তোমার? জানিনা। গঙ্গার ধরে বসতে ইচ্ছে করে বড্ডো। ভীষণ ইচ্ছে করে ওই সুন্দর আয়ত দুটো হাতের মধ্যে নিজের ছোট্ট হাত দুটো কে হারিয়ে চড়ুই পাখির মতন হারিয়ে যেতে দেখতে। এখনো কি তুমি আমার হাত আর আঙুলের দিকে তাকিয়ে সেই এক ই রকম ভাবে অবাক হয়ে মুচকি হেসে বলো ? এত simple ? এত ছোট্ট বাচ্ছাদের মতন আঙ্গুল , আমিতো ভেবেছিলাম, বড় বড় নখ রাখা কোনো হাত হবে।
Friday, 18 September 2026
Wednesday, 12 August 2026
ভালোবাসা খোঁজে নিরাপত্তা- ওয়েন ও মজির অসম্ভব বন্ধুত্বের গল্প
দুর্যোগ
২০০৪ সালের ২৬ ডিসেম্বর, ভারত মহাসাগরের গভীরে একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় এক ভয়াবহ সুনামি। এই সুনামির ঢেউ এশিয়া ও আফ্রিকার বহু উপকূলীয় অঞ্চল ধ্বংস করে দেয়। মানুষের পাশাপাশি অসংখ্য প্রাণীও এই বিপর্যয়ের শিকার হয়। কেনিয়ার উপকূলের কাছে সাবাকি নদীর (Sabaki River) অঞ্চলে একটি ছোট জলহস্তী তার পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন তার বয়স ছিল মাত্র কয়েক মাস। প্রচণ্ড ঢেউ তাকে তার মা এবং দলের থেকে দূরে ভাসিয়ে নিয়ে যায়। শেষ পর্যন্ত সে একটি ছোট প্রবাল প্রাচীরের কাছে আটকে পড়ে। ভীত, ক্লান্ত এবং একা সেই ছোট্ট জলহস্তীটি তখন সম্পূর্ণ অসহায় ছিল। স্থানীয় মানুষ তাকে দেখতে পেয়ে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু ভয় পেয়ে যাওয়া ছোট জলহস্তীটিকে বাঁচানো সহজ ছিল না। অনেক চেষ্টার পর অবশেষে উদ্ধারকারীরা তাকে নিরাপদে তীরে নিয়ে আসেন। তার নাম রাখা হয় ওয়েন, একজন উদ্ধারকারীর নাম অনুসারে। কিন্তু ওয়েনের জীবনের সবচেয়ে বড় ক্ষত তখনও রয়ে গিয়েছিল—সে তার মা এবং নিজের পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
হ্যালার পার্কে নতুন জীবন
ওয়েন কে নিয়ে যাওয়া হয় কেনিয়ার মোম্বাসার কাছে অবস্থিত হ্যালার পার্ক (Haller Park) নামের একটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে। সেখানকার কর্মীরা জানতেন যে একটি ছোট জলহস্তীর জীবনে মায়ের ভূমিকা কত গুরুত্বপূর্ণ। জলহস্তীরা খুব সামাজিক প্রাণী। ছোট জলহস্তীরা তাদের মায়ের কাছ থেকে নিরাপত্তা, আচরণ এবং বেঁচে থাকার শিক্ষা পায়। কিন্তু ওয়েনের জন্য সেখানে কোনো ছোট জলহস্তী ছিল না। তারপর ঘটল এক অদ্ভুত ঘটনা। হ্যালার পার্কে বাস করত একটি বিশালাকার আলদাব্রা দৈত্যাকার কচ্ছপ, যার নাম ছিল মজি। মজির বয়স ছিল প্রায় ১৩০ বছর। সোয়াহিলি ভাষায় Mzee শব্দের অর্থ হলো "বৃদ্ধ মানুষ" বা "প্রবীণ"। সে ছিল শান্ত, ধীরগতির এবং একাকী জীবনযাপনে অভ্যস্ত। অন্যদিকে ওয়েন ছিল ছোট, চঞ্চল এবং সদ্য পরিবার হারানো একটি শিশু। আকৃতি , প্রকৃতি, স্বভাব, বয়স, জৈবিক কোনো মিলই তাদের মধ্যে ছিল না।
কিন্তু প্রকৃতি কখনও কখনও এমন সম্পর্ক তৈরি করে, যা কেউ কল্পনাও করতে পারে না।
যখন প্রথমবার ওয়েনকে মজির কাছে নিয়ে যাওয়া হলো, সে অবাক করার মতোভাবে সরাসরি মজির কাছে চলে গেল। সে মজির পাশে দাঁড়াতে শুরু করল। মজিকে অনুসরণ করতে লাগল। তার কাছেই ঘুমাতে লাগল। পরিচর্যাকারীরা বিস্মিত হয়ে দেখলেন, ছোট জলহস্তীটি যেন এই বৃদ্ধ কচ্ছপের মধ্যেই তার হারিয়ে যাওয়া মায়ের নিরাপত্তা খুঁজে পাচ্ছে।
আসলে ওয়েন তখন বুঝত না যে মজি অন্য প্রজাতির প্রাণী।শিশুরা হয় এ পৃথিবীর সবথেকে সুন্দর , সবথেকে পবিত্র সৃষ্টি। তারা ভালোবাসা অন্য কোনো কিছু দিয়ে বিচার করতে যায়না। তারা তাকেই আঁকড়ে ধরে যার কাছে তারা নিরাপদ বোধ করে। মজির মনে কি চলেছিল কেন সে ওই বৃদ্ধ কচ্ছপ এর কাছে থাকতে শুরু করেছিল এর উত্তর আমার জানা নেই। বিজ্ঞানীরা মনে করেন, ওয়েন হয়তো মজিকে তার মায়ের মতো ভেবেছিল। কারণ মজির বড় শরীর, শান্ত স্বভাব এবং নিরাপদ উপস্থিতি ওয়েনকে তার হারানো পরিবারের কথা মনে করিয়ে দিয়েছিল।সে হয়তো শুধু বোধ করেছিল, "এর পাশে থাকলে আমি নিরাপদ অনুভব করি।"
এক অসম্ভব বন্ধুত্ব
ধীরে ধীরে মজিও ওয়েনকে গ্রহণ করে নিল। তাদের দেখা যেত একসঙ্গে হাঁটতে, একসঙ্গে বিশ্রাম নিতে, পাশাপাশি ঘুমাতে, একে অপরের কাছাকাছি থাকতে। ওয়েন মাঝে মাঝে মজির গায়ে মাথা ঘষত বা তার পাশে দাঁড়িয়ে থাকত। আর ধীর, শান্ত স্বভাবের মজি যেন তার এই ছোট্ট বন্ধুর উপস্থিতিতে অভ্যস্ত হয়ে গেল । দর্শনার্থীরা হ্যালার পার্কে এসে অবাক হয়ে দেখতেন—একটি বিশাল শিশুসুলভ জলহস্তী একটি বৃদ্ধ কচ্ছপের পিছনে পিছনে ঘুরছে, যেন তারা একই পরিবারের সদস্য। তাদের ছবি সংবাদপত্র, টেলিভিশন এবং ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। লক্ষ লক্ষ মানুষ এই গল্পে আবেগাপ্লুত হয়েছিলেন, কারণ এটি শুধু প্রাণীদের গল্প ছিল না—এটি ছিল এক অপূর্ব প্রাপ্তির গল্প , হারিয়ে পাওয়ার মতন ভালোবাসা। জীবন যে ভালোবাসা ছাড়া চলেনা। আর ভালোবাসা আসে সেখানেই যেখানে নিরাপত্তা বোধ থাকে। যেখানে এলে অস্বস্তি নয়, স্বস্তিতে শ্বাস নেওয়া যায়। ভালোবাসা হলো সেই স্পেস যেখানে অন্যজনের সাহচর্যে মানুষ আসলে নিজেকেই খুঁজে পায়। শিশুকাল হচ্ছে সবথেকে স্পন্টেনিয়াস এক সময়। মনের ওপরে তখনো চারপাশের প্রভাব পড়তে শুরু করেনা। ছোট্ট প্রাণ আপনা হতেই যায় সেখানে যেখানে সে স্বচ্ছন্দ। বৈজ্ঞানিকভাবে দেখলে, ওয়েন এবং মজির সম্পর্ক ছিল অত্যন্ত অস্বাভাবিক। জলহস্তীরা সাধারণত নিজেদের প্রজাতির মধ্যেই সামাজিক বন্ধন তৈরি করে। একটি কচ্ছপ কোনোভাবেই একটি জলহস্তীর মায়ের বিকল্প হতে পারে না। কিন্তু ওয়েন তার সঙ্গেই থাকতে শুরু করে যার কাছে সে স্বচ্ছন্দ। আর তার এই ইন্নোসেন্ট ভালোবাসার স্রোতে মজির মতন বৃদ্ধ কচ্ছপের্ পা মেলাতেও বিলম্ব হয়নি। স্নেহ যে নিম্নগামী। তার চরিত্রই হচ্ছে বয়ে চলা। এই ছোট জলহস্তী এবং একটি বৃদ্ধ কচ্ছপ প্রমাণ করেছিল যে বন্ধুত্বের জন্য একই রকম হওয়ার প্রয়োজন নেই। সময়ের সঙ্গে সঙ্গে ওয়েন বড় হতে লাগল। একটি পূর্ণবয়স্ক জলহস্তী অনেক বড় এবং শক্তিশালী হয়। তাই আকৃতিগত ভাবে তার থেকে অনেক ছোট মজির জন্য তার সঙ্গে থাকা নিরাপদ ছিল না। পরিচর্যাকারীরা ধীরে ধীরে ওয়েনকে অন্য জলহস্তীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন, যাতে সে নিজের প্রজাতির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে পারে। পরে ওয়েন একটি স্ত্রী জলহস্তী ক্লিও (Cleo)-র সঙ্গে বন্ধুত্ব তৈরি করে এবং নিজেদের স্বাভাবিক জীবনাবর্তে চলতে শুরু করে।
ওয়েন ও মজি আর আগের মতো সবসময় একসঙ্গে থাকেনি, কিন্তু তাদের বন্ধুত্বের গল্প মানুষের মনে চিরকাল থেকে গেছে।
🔻
Savfk - Journey To The Stars is under a YouTube Free license.
/ savfkmusic
Music powered by BreakingCopyright:
• ⭐ Copyright Free Epic Music - "Journey To ...
🔎 Find more music here: https://breakingcopyright.com
🔺
Wednesday, 5 August 2026
GOd Help them who help themselves . ভগবান তাকেই সাহায্য করে, যে নিজে নিজেকে সাহায্য করে
আমাদের জীবনে অনেক রকম phase আসে। আমি বিশ্বাস করি, এই প্রত্যেক মুহূর্তের নিজস্ব কিছু কারণ থাকে, কিছু purpose যা অনেক পরে আমরা বুঝতে পারি। কখনো পারি আবার কখনো হয়তো পারিনা , কিন্তু থাকে। আজ শুনবো এমন একজনের কাহিনী, যাঁর তৈরি চরিত্র আজ আমাদের সবার চেনা, কিন্তু এই মানুষটি ই একসময় দীর্ঘ সময় ধরে clinical ডিপ্রেশন এর মধ্যে দিয়ে চলেছিলেন। একাকী। শুধু যে নিজে একা চলছিলেন তাই নয়, এই াক চলার সময় তাঁর ওপরে ছিল আরো এক ছোট্ট মানুষের দায়িত্ব। তাঁর মেয়ে। যে এতই ছোট্ট যে এই পৃথিবীতে শুধুই তার মাকে চেনে। এমন অবস্থায় কি করলেন তিনি? ঘুরে দাঁড়ালেন। পৃথিবী আর একবার প্রমান করলো সেই বিখ্যাত উক্তি কে , GOd Help them who help themselves . ভগবান তাকেই সাহায্য করে, যে নিজে নিজেকে সাহায্য করে। আজ শুনবো হ্যারি পটার এর স্রষ্টা J K Rowling এর জীবনের সেই কাহিনী। Rowling বড় হয়েছিলেন England -Wales boarder এর এক ছোট্ট গ্রামে। ছোট থেকেই তাঁর লেখার শখ ছিল। ৬ বছর বয়সে Rabbit বলে এক ছোট্ট খরগোশের গল্প দিয়ে তাঁর যাত্রা শুরু , পরে তাঁর ১১ বছরে তিনি প্রথম নভেল লেখেন। এর পরে তিনি ফ্রেঞ্চ নিয়ে পড়াশুনো করেন। ১৯৯০ সালে তাঁর মায়ের মৃত্যুর পরে তিনি পর্তুগাল এ চলে যান। তিনি বিয়ে করেন ও তাঁর মেয়ে জেসিকার জন্ম হয় সেখানেই। তাঁর সেই বিবাহ দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদের পর তিনি ছোট মেয়েকে নিয়ে আবার ইংল্যান্ডের edinghbara শহরে ফিরে আসেন। এই সময়ে তিনি এক ভয়ঙ্কর কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছিলেন। চাকরি ছিলোনা, অর্থনৈতিক কষ্ট, এছাড়া আমরা যাঁরা মা তাঁরা জানি একজন ছোট্ট মানুষ কে বড় করা খুব সহজ কথা নয় আর সেখানে একা হাতে একজন সিঙ্গেল mother হয়ে তাকে baro করা যে কতটা কঠিন তা বলার অপেক্ষা রাখেনা। মানসিক ভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। দীর্ঘ না ঘুম, প্যারেন্টিং এর অবিছেদ্ধ্য অঙ্গ রাত জাগা , সঙ্গে ভীষণ একাকিত্ব, তার সঙ্গে লণ্ডন এর মারাত্মক শীতল , গ্লুমি weather , একাকী ঘরে ছোট্ট মেয়েকে নিয়ে তিনি ক্রমশ ডুবে যাচ্ছিলেন অবসাদের অন্ধকারে। এমন ই একসময়, একদিন ম্যানচেস্টার থেকে লন্ডন যাওয়ার রাস্তায় ট্রেনে তাঁর মাথায় আসে হ্যারি - এলোমেলো কালো চুল এর , গোল চশমা পড়া, কপালে বজ্রপাতের মতো দাগ থাকা , এক ভীষণ লোনলি এক শিশু, যে হটাৎ জানতে পারে সে আসলে একজন জাদুকর। তাঁর কাছে তখন কোনো কাগজ কলম ছিলোনা, আর লজ্জায় তিনি কাউকে চাইতেও পারেননি তখন তা, শুধু নিজের ভাবনার স্রোতে নিজেকে ছেড়ে দিয়েছিলেন, একের পর এক মনের মধ্যে তৈরি হয়েছে চরিত্রগুলো—হ্যারি, রন, হারমায়োনি, তাঁদের স্বভাব, বন্ধুত্ব, হগওয়ার্টসের পুরো জাদুর আশ্চর্ষ সে জগত। রাউলিং পরে বলেছিলেন, হ্যারি যেন হঠাৎ করেই তাঁর মনের মধ্যে এসে উপস্থিত হয়েছিল। তাঁর প্রথম দিনের প্রথম কিছু চরিত্র ন্যাপকিনের দেওয়ালেই প্রথম লিপিবদ্ধ হয়। এর পরের প্রায় পাঁচ বছর তিনি তাঁর সেই প্রিয় জাদুগরকে গড়ে তুলতে থাকেন, এক ছোট্ট একাকী শিশু যে সিঁড়ির কোণে থাকতো, একাকী , অন্ধকারে, সে নিজের ভেতরের অসীম ক্ষমতা উপলব্ধি করে কিভাবে ধীরে ধীরে একদিন খুঁজে পে তার পরিবার, গড়ে তুললো বন্ধুত্ব। ভয়ের বদলে সাহস এর লড়াই, ক্ষমতার বদলে ভালোবাসার শক্তি দিয়ে গড়েউঠলো তার চারপাশের জগৎ। পরবর্তী কালে তিনি বলেছিলেন, সেই সময় তাঁর জীবন ছিল খুব কঠিন, কিন্তু লেখালেখি তাঁকে আশা ও বেঁচে থাকার শক্তি দিয়েছিল।ঠান্ডা ঘরের একাকী অন্ধকার থেকে পালিয়ে দিনের অনেক সময় কখনো তিনি ক্যাফেতে বসে হ্যারি পটার লিখতেন, আর তাঁর ছোট মেয়ে পাশের স্ট্রলারে ঘুমাত। এই সময়ের সঙ্গে জড়িত একটি বিখ্যাত স্থান হলো The Elephant House, যেখানে তিনি হ্যারি পটারের প্রথম দিকের বেশ কিছু অংশ লিখেছিলেন।
১৯৯৫ সালে তাঁর প্রথম বই Harry Potter and the Philosopher's Stone এর পাণ্ডুলিপি শেষ করার পর রাউলিং বিভিন্ন প্রকাশকের কাছে সেটি পাঠান। কিন্তু বারবার প্রত্যাখ্যাত হন। প্রায় এক ডজন প্রকাশক তাঁর লেখা ফিরিয়ে দিয়েছিলেন। অবশেষে Bloomsbury Publishing বইটি প্রকাশ করতে রাজি হয়। কথিত আছে, প্রকাশনা সংস্থার পরিচালকের ছোট মেয়ে প্রথম কয়েকটি অধ্যায় পড়ে এতটাই পছন্দ করেছিল যে সে বইটি প্রকাশ করার জন্য উৎসাহ দেয়। ১৯৯৭ সালে প্রকাশিত হয় প্রথম বই: Harry Potter and the Philosopher's Stone. তাঁর আসল নাম J Rowling , K তাঁর দিদিমায়ের নামে। এই পিতৃতান্ত্রিক সমাজে পাবলিশার্স রা কিছুটা সন্দিহান ছিলেন এই নিয়ে যে একজন মহিলা লেখিকার লেখা গল্প যুবক সমাজে সমাদৃত হবে কিনা। তাঁরা অনুরোধ করেন তাঁকে তাঁর নিজের নাম Joanna ব্যবহার না করে নামের ইনিশিয়ালস ব্যবহার করাতে , তাই তিনি J K লিখতে শুরু করেন।
হ্যারি পটার এর সৃষ্টি ও তাঁর স্রষ্টার অপূর্ব দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরে ভেঙে না পড়ার এক অমোঘ কাহিনী। শেখায়, জীবনে বড় কিছু করতে গেলে ছোটোখাটো কষ্ট নিয়ে অভিযোগ না করে তাকে উপেক্ষা করতে হয়। নিজেকে নিয়োজিত করতে হয় এমন কিছুতে যাতে তুমি সবচেয়ে ভালো আর সবচেয়ে ভালো থাকো। কঠিন সময়ের মধ্যে দিয়েই হয়তো বড় সৃজনশীলতার ভীত লুকিয়ে থাকে। যা সহযেই করা যায়, পাওয়া যায়, যার মধ্যে কোনো চ্যালেঞ্জ থাকেনা, তা অনেক সময় ই বড় কিছু পেতেও দেয়না। rouling ভেঙে পড়তে পারতেন তাঁর জীবনের কঠিন সময়ে। কোনোরকমে মেয়েকে বড় করতে করতে আজীবন নিজের ভাগ্যকে দোষারোপ আর আক্ষেপ করতেই পারতেন। কিন্তু তিনি তাই নিয়ে থেমে থাকেননি , অভিযোগ করলেই শুনবেই বা কে সে অভিযোগ। অভিযোগ না করে , নিজেকে টেনে বের করে এনেছেন নিজেই। হ্যারি পটার লেখার পরে প্রায় গোটা পৃথিবী জুড়ে প্রায় কয়েকশো মিলিয়ন কপি বিক্রি হয় এই বই এর। এই লেখা ইতিহাসে এক সফল সাহিত্যকর্ম। লক্ষ লক্ষ মানুষ তাঁর গল্পে সাহস, আশা এবং সান্ত্বনা খুঁজে পেয়েছে। হ্যারি পটার এমন একজন মানুষের সৃষ্টি, যিনি নিজে একাকীত্ব ও কষ্টের স্বাদ পেয়েছিলেন। আর সেই কারণেই তিনি এমন একটি জগত তৈরি করেছিলেন, যেখানে কোনো শিশুকে কখনও সম্পূর্ণ একা মনে হয় না। হ্যারি পটার গল্পের শুরু হয় এমন একটি শিশু নিয়ে, যাকে কেউ ভালোবাসত না এবং যে সিঁড়ির নিচে ছোট একটি অন্ধকার ঘরে থাকত। কিন্তু পরে সে আবিষ্কার করে যে তার নিজের একটি মূল্য আছে, তারও একটি জায়গা আছে পৃথিবীতে।আর এই অনুভূতি ই বিশ্বের মন জয় করে নিয়েছিল। একজন প্রত্যাখ্যাত, সংগ্রামী লেখিকার কল্পনা শেষ পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছিল। যখন কঠিন পরিস্তিতি আসে, তখন অনেক সময় ই আমাদের মনে হয় ইসঃ, বেশ ম্যাজিক হতো কিছু একটা আমাদের জীবনে। কিন্তু জাদুর ছড়ি হাতে উঠে আসেনা। ম্যাজিক আসলে হয়না , সেই সব ম্যাজিক আসলে লুকিয়ে থাকে, আমাদের ই মধ্যে। আমাদের মননে, কর্মে, প্রতিফলিত হয় সেই জাদুর ছড়ি। যত beautifully আর gracefully আমরা আমাদের চারপাশের সমস্ত জটিলতাকে সমাধান করতে পারি, তত বড় জাদুকর হয়ে উঠতে পারি আমরা। লেটস ওয়েলকাম this ম্যাজিক ওয়ার্ল্ড।
Friday, 31 July 2026
চেনা গন্ধ
weekdays এর সকালের স্নান টা হয় ভীষণ তাড়াতাড়ি। কিছুটা যেমন তেমন করে। আজ ও তেমন ই একটা তাড়াহুড়োর সকাল ছিল কিন্তু কি হলো হটাৎ একটা অদ্ভুত গন্ধ আমাকে অন্যভাবে আচ্ছন্ন করে ফেললো। ওই টুকু সময়, সেই আমার রোজের এক ই cedar wood আর cypress এর bodywash , সেই চানের জায়গা, এক ই শাওয়ার, curtain , এক ই সব। তাহলে হটাৎ কেন একটা অন্যরকম , অপূর্ব কিন্তু অচেনা নয়, একটা চেনা স্বচ্ছন্দ তা আমাকে ভাসিয়ে নিয়ে যেতে চাইলো। কোনো কোনো গন্ধের সঙ্গে অপূর্ব ভাবে অনুভূতিরা জুড়ে থাকে। আমার সারা সকাল , ছেলেকে নিয়ে বেরোনো , ওকে দিয়ে আসা , সব কিছুর মধ্যেই সেই গন্ধটা কেমন যেন শান্ত হয়ে লেপ্টে রইলো। ফিরে এসে কফি মেশিন থেকে কালো কফি এর ড্রপ গুলো যখন নিচে রাখা আমার সাদা কাপ টা ভরছে, কালো কফির সেই গন্ধ আমাকে একটা লাইন মনে করালো , life is still sweet in bitter taste . সেই গন্ধ এই গন্ধ সকালের গন্ধ সবকিছু মিলেমিশে আমাকে যেন কোথায় ফিরিয়ে নিয়ে যেতে চাইলো। ডেস্ক এ বসলাম। বড্ডো অগোছালো লাগলো। অগোছালো টেবিল আমার ভালো লাগেনা। লেখার জায়গা থাকবে খালি, তাতে যেন আর কিছু না থাকে। একটা ছোট্ট পথোস। ল্যাপটপ। কাজের নোটবুক। খুললাম। আবার বন্ধ করলাম। সেই গন্ধ , আবার সেই গন্ধের অনুভূতি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইলো NBRC এর কুয়াশা ঘেরা সকালে, দিল্লির এক শান্ত ভোর এ , যখন সেই দৌড়ে দৌড়ে মেট্রো করে ঘেমে নেয়ে চান করে ভিড় মেট্রোতে একটু বসার জায়গার জন্যে অধীর অপেক্ষা করতে করতে হটাৎ বাইরে তাকাতাম আর হাতে ধরা মোবাইল এর দিকে বা এই তো সেদিন যখন। চেনা গন্ধ
Thursday, 23 July 2026
তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা
Monday, 24 November 2025
বাইরে ঝলমলে রোদ্দুর ভরা একটা দিন , ভীষণ নীল আকাশ। আমার বাড়ির সামনের ম্যাপল গাছের পাতা প্রায় সব ই ঝরে পড়ে গেছে। দুদিনের জন্যে এত সৌন্দর্য্য নিয়ে এসেছিলো। দুহাত ভোরে উজাড় করে দিয়ে কেমন নিঃস্ব হয়ে আজ দাঁড়িয়ে আছে। আচ্ছা দিতে দিতে এভাবেই কি সবাই নিঃস্ব হয়ে যায়? কেউ তাকে জিজ্ঞাসা করেনা ? তার ও কিছু চাওয়ার আছে কিনা? পাওয়ার আছে কিনা? এ পৃথিবীতে এটাই যেন কি অদ্ভুত এক বৃত্তের মতন চলে মাঝেমাঝে ভাবি। ধরো আমি কাউকে দুহাত ভরে দিচ্ছি, কিন্তু যার জন্যে আমার দিন আমার রাত অপেক্ষা করে আছে, ধরো সে আমায় নয়, অন্য কারোর দিন রাত সাজিয়ে দিতে তার সমস্ত কিছু উজাড় করে দিচ্ছে, আবার যাকে সে সব উজাড় করে দিচ্ছে সে তাতে সন্তুষ্ট হচ্ছেনা, সে আরো অন্য কিছুর জন্যে আশা করে অন্য কোথাও চলেছে, এভাবে কখনোই কি এই এই বৃত্ত সম্পূর্ণ হবেনা? হতে পারেনা এমন আমি তোমাকে সব উজাড় করে দিলাম আর তুমিও আমাতেই। কিজানি। জ্বর আসছে মনে হচ্ছে আবার। মাথার মধ্যে হাজারো চিন্তা আর অদ্ভুত একটা কষ্ট। কাজের চাপ। বন্ধ প্রজেক্ট। চারিদিক থেকে ব্যর্থতা,....অনেক। একটা কঠিন সময় অনেক কে চিনিয়ে দেয়। পরিস্থিতি। ঠিক তখন ওই নিঃস্ব ম্যাপল গাছটার মতন মনে হয় নিজেকে। নিচে অজস্র পাতা পরে আছে। কান্না পাচ্ছে। কেন আমরা কান্না কে চাপা দি। আটকাই। কান্না তো সব ধুয়ে দেয়। এখনো কথা বলতে গিয়ে গলা ধরে আসে , চোখে জল আসে মানেতো এখনো আমার মধ্যে নদীর মতন টলটল এ ভালোবাসা আছে। তা শুকিয়ে যায়নি, সেই দিন এখনো আসেনি, যখন কোনোকিছুতেই কিছু হবেনা আর। চোখে জল আসবেনা, অভিমান থাকবেনা, অপেক্ষা থাকবেনা। ইচ্ছে থাকবনা , আকাঙ্খাও থাকবেনা।
Sunday, 5 October 2025
পুজোর উপহার
দেখতে দেখতে পুজোর চারটে দিন কেটে গেলো।পুজোর এই চারটে দিন কেন প্রায় আগে পিছে করে মাসখানেক বেশ বিপজ্জনক। হিংসুটে আমি মাঝেমাঝেই কাজ ফেলে facebook খুলে দেখি চারিদিকের আলো ঝলমলে ছবি—নতুন শাড়ি, নতুন জামা, ঠাকুরের সামনে ভিড়, মুখে হাসি, হাতে কচুরি, টেবিল এ কষা মাংস।
আমি আবার বরাবর ই শাড়ীর পিয়াসী। শাড়ী দেখেই আমারও শাড়ী প্রেমী মন উৎসাহিত হয়ে বাড়ি থেকে নিয়ে আসা শাড়ীর বাক্স খুলে ঘাঁটতে শুরু করে। তারপর , এখানে অতীব খারাপ শাড়ী পাওয়া যায় জেনেও স্ক্রল করে করে শাড়ী পছন্দ করে কার্ট ভর্তি করা এবং তারপরে এক এক করে সব ই অপছন্দের তালিকায় ফেলে দিয়ে শেষে বেশ সুদৃশ্য blouse কিনে ফেলা এসব চলতেই থাকে। এমন সময় পুজো এসে যায়। পৃথিবীর এই প্রান্তে পুজো হৈ হৈ করে আসেনা, আসে বেশ নিঃশব্দে, পায়ে পায়ে। তবু তো সে আসে। এই আসা নিয়ে কতদিনের কত জল্পনা। এবারে আবার নতুন এক সদস্য—তাকে মা দুর্গার সঙ্গে আলাপ করাতে হবে। তার পুজোর সাজ রেডি তাই সবথেকে আগে।
এখন যেকোনো পুজো বা অনুষ্ঠান মানেই এই ছোট্ট মানুষগুলোর মহা দুর্ভোগ। বাড়ির বড়রা এদের সাজাতে সাজাতে একেবারে নাজেহাল করে ফেলে। রথে জগন্নাথ, জন্মাষ্টমীতে গোপাল, গণেশ পুজোয় গণেশ, লক্ষ্মী পুজোয় লক্ষ্মী, সরস্বতী পুজোয় সরস্বতী—ছোটবেলা থেকে এসব সাজের বোঝা টানতে টানতে আমার তো ভয় হয়, এরা বড় হয়ে পুজোর নাম শুনলেই শত হস্ত দূরে পালাবে না তো!
আমাদের কাছে যা আনন্দের পুতুলখেলা, ওদের কাছে সেটা মাঝে মাঝে একেবারে বিপর্যয়। তবে অবশ্য সব সময় এমনটা হয় না। ছোট থেকে নিজেকে মডেল ভাবে দেখতে দেখতে অনেকেই পরে সহজেই নিজেদের খুঁজে পায় আধুনিকতার রিলে।তখন বাবু ফোন নিওনা বললে আর বাবু শোনেনা তা!
সে যাই হোক, আমার ছোট্ট মানুষটাকে নিয়ে এমন টানাটানি না করলেও আমি কিন্তু এবারে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ, বহুদিন পরে ফেইসবুক এ যখন উঁকি ঝুঁকি দিচ্ছি ই আর বেশ হিংসুটে হিংসুটে মন নিয়ে দীর্ঘশ্বাস ফেলে ফেলে বলছি যে কবে পুজোর সময় বাড়িতে থাকবো, আর একসঙ্গে শাড়ী গয়না পরে তোরে একদম ভীষণ রকমের বাড়াবাড়ি করবো। এমন সময়ে বাধ সাধলো দুটো জিনিস। এক ফ্লু ভ্যাকসিন এর ভয়েও পালিয়ে না যাওয়া ফ্লু আর দুই পৃথিবীর এই সবচাইতে হ্যাপেনিং জায়গায় থাকার ফলশ্রুতি। এই ফাঁকে বলে দি, US এর পূর্ব উপকূল এর নিউ ইয়র্ক ও পশ্চিম উপকূলের ক্যালিফোর্নিয়া ছাড়া US এর বাকি সমস্ত জায়গা, সমগ্র কানাডা এসব কিছুটা কলকাতার সামনে মফস্বল ও গ্রাম গঞ্জের মতন। আর সে জায়গা যদি হয় নিউ ইয়র্ক এর অন্যতম শহর ম্যানহাটান তো কথাই নেই। এই পুজোর সময়ে অন্যান্য জায়গায় উইকেন্ড এ বাঙালিরা এক সঙ্গে জোট বেঁধে আমাদের ওখানকার পাড়ার মতন ই পুজো করলেও , এই শহর এ বাঙালি ও যেমন বেশি, পুজো ও তেমন , অজস্র পুজোর সবাই ই মোটামুটি ভারত বর্ষের আসল সময় সুচির সঙ্গে তাল মিলিয়েই হয়, সেখানেই মানুষ কাজের পরে দৌড়ে যায়, ঠাকুরের কাছে দু দণ্ড দাঁড়িয়ে আবার পরের দিনের কাজের প্রস্তুতি। নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, পূজো, লোপামুদ্রা থেকে রূপঙ্কর ,ভোগ খাওয়া,—সবই হয় এখানে, কিন্তু সেগুলো মিশে যায় রোজকার কাজকর্মের ভিড়ে। তাতে অ্যালবাম ভরলেও মন ভরেনা। মন পরে থাকে আমার চিরকালীন সাবেকি চন্ডী মণ্ডপে। যেখানে উমা সপরিবারে বাপের বাড়ি আসে, আবার ফিরে যাবার সময় ঠিক ঘরের মেয়ের মতন ই মা তাঁর মুখে আদর করে অশ্রু সজল চোখে কানেকানে বলেন, আবার আসিস মা। সেইখানে। তবুও পূজো তো পূজোই। সারাবছরের অপেক্ষা যেটুকু সময়ের জন্যে, তাকে যেভাবেই পাওয়া যাক না কেন সেটুকুকেই আষ্টেপৃষ্ঠে নেবার জন্যে প্রস্তুতি চলছিল মন জুড়ে।
মাঝপথে বাধ সাধলো মা-ছেলের অসুস্থতা। ঘরে শুয়ে থাকলে এখানে না শোনা যায় ঢাকের আওয়াজ, না শোনা যায় মাইকে মন্ত্রোচ্চারণ। অথচ আশ্বিনের আকাশ আর পেঁজা তুলো মেঘ - মুখর —আজ পূজো। মনেই ভেসে উঠল ঢাকের তালে তালে ধুনোর গন্ধ, মন্ত্রের সুর আর ঘামতেলে ঝলমলে ঠাকুরের মুখ।কিন্তু তখনো জানতামনা ওপরে বসে বসে অলক্ষ্যে কেউ মুচকি হাসছে , আর এক বড় উপহার অপেক্ষা করে আছে আমার সমস্ত আক্ষেপ মুছে দেবার জন্যে। সে উপহার পেলাম এই ছোট্ট মানুষটার নিষ্পাপ দৃষ্টিতে, যখন সে চুপ করে বসে মা দুগ্গার দুষ্টু লোক কে শাস্তি দেবার গল্প শুনলো। শাস্তি, দুষ্টু মানুষ—এই বড় বড় কথাগুলো যে এত সরলভাবে বোঝানো যায়, তা ওকে বলতে গিয়েই শিখলাম।এই ছোট্ট দেড় বছরের মানুষটা
কতটা কি বুঝলো কে জানে, নিজে থেকে বই টেনে নিলো, অনেক্ষন ধরে ছবি দেখলো পাতা উল্টে উল্টে আর তারপরে নমঃ করলো। কানায় কানায় ভরে উঠলো আমার মন।যেকোনো গল্প শোনানো শুরু হয় বোধহয় এমন করেই ।মণ্ডপে গিয়ে দাঁড় করাতে পারিনি , ছবি তুলতে পারিনি বলে যে দুঃখ ছিল তা কখন উধাও হয়ে গেছে বুঝতেই পারিনি। মনে মনে বললাম, ঠাকুর , আজ যা শুরু হলো তা যেন ধরে রাখতে পারি, ওর ওই নিষ্পাপ চোখ দুটোতে আমি যেন আসল পুজোকে চেনাকে পারি। যেন বোঝাতে পারি, রীল আর ক্যামেরার ঝলকানি তে পুজো হয়না, পুজো হয় শিউলি গন্ধে , নীল আকাশের ওই সাদা মেঘের ভেলায়, আশ্বিনের মিঠে রোদে , আনন্দমেলার কাড়াকাড়িতে আর অনেক অনেক গল্পের মধ্যে। আমরা যেন গল্প তৈরি করতে পারি।
Monday, 11 August 2025
তুমি আমার কে
তুমি বললে কেন ভাবো আমায়,
কে আমি তোমার
আমি বললাম তুমি। .. না কেউ তো নয়
কেউ তো নয়
তবু এই যে যখন শ্রাবণ মাসের বৃষ্টি ভিজে হাওয়া গায়ে এসে লাগে,
নরম চাদরের মতন জড়িয়ে নি তোমার ভাবনার ওম
অসহ্য গরমের হল্কার পরে আসা সন্ধ্যের মন জুড়োনো হাওয়ায়
হটাৎ উড়ে আসো তুমি
শুক্লপক্ষের চাঁদের আলোতে হটাৎ মনে হয় আচ্ছা
এমন চাঁদের আলোয় বিভোর হয়ে তাকিয়েছ কখনো কারোর ঘুমন্ত মুখে ,
সঙ্গে সঙ্গে এসে ভিড় করে অনেক ভাবনা, অনেক ইচ্ছে।..
জানি , এ সব এর সঙ্গেই ইচ্ছে , মনে হওয়া ,কল্পনা এই সব শব্দরা জুড়ে
না ছুঁতে পারা দূরত্বের অনতিক্রান্ত ভার শুধু মন খারাপের পাহাড় জমায়
আর দূরে আরো দূরে নিয়ে চলে যেতে থাকে তোমাকে আমার থেকে আমাকে তোমার থেকে
তবু আমি স্বপ্ন দেখি,
সেই কোনো একদিন এর অপেক্ষায় যখন কোপাই পাড়ে দুজন মানুষ পাশাপাশি বসে
তাদের জীবনের ইচ্ছেখাতার পাতা ওল্টাবে।
সময়ের চোখ রাঙানি থাকবেনা, থাকবেনা তার ডিফারেন্স
ভাবছো, স্বপ্নই আবার
নাহয় তাই বা হলো
জ্ঞানীরা বলে কোনো স্বপ্ন সত্যি এর নেশায় মানুষ নাকি নিজের বেস্ট তা দিয়ে বাঁচে
আমিও নাহয় তাই হলাম।
তাইতো এত প্রশ্ন থাকে মনে, স্বপ্ন গুলো এক এ জানার চেষ্টায় নিজের মনখারাপের বোঝা বাড়ানো আরো।
কি করবো, আমরা যে কেউ এ কারোর হইনা , তবু যে কখন জুড়ে যাই একে অন্যের সাথে,
এই এত গুলো বসন্তের রঙে , বৃষ্টিভেজা হাওয়ায়, এমনকি কাজের দুপুরের প্যাচপ্যাচে গরমেও মনে পরে যায়
আর অশ্বিনের ভোরের ঠান্ডা হাওয়ায় নরম ওমের মতন তাকে জড়িয়ে নিয়ে শুরু হয় দিনের কর্মকাণ্ডে,
এভাবেই শিউলি গন্ধে, জুঁই এর নরম পাপড়িতে, গোধূলি রঙে , চাঁদের আলোয়, কারোর মুখের হাসিতে, চোখের তারায় সব জায়গায় মিশে গেছো কিভাবে, কখন, কেউ কারোর না হয়েও
জানিনা।
Friday, 28 February 2025
ইচ্ছেনদী
Saturday, 28 December 2024
When everyday I find a better me
একটা যুদ্ধ চলছে আমার জীবনে, এর আগে কখনো এই যুদ্ধের সামনে পড়িনি তাই এটা নতুন। কিন্তু এ পৃথিবীতে, এ জীবনে অনেক কিছুই তো প্রথম, অনেক কিছুই নতুন, অনেক কিছুই আগে কখনো হয়নি। এও তেমন ই। অস্তিত্ব রক্ষার লড়াই এটা। চলছে। করছি। দেখি কোথায় ডেসটিনি নিয়ে যায়। নিজের যা কিছু ভুল নিজের যে জায়গাগুলো improve করার নিজে সেগুলো করে যাবো, বাকি যা হবে দেখা যাবে। জীবন টা একটাই, অনেক সিদ্ধান্ত ভুল নিয়েছি, অনেক সিদ্ধান্ত ঠিক, মানুষ যত mature হয়, তত নিজেকে refine করতে থাকে। নিজের জীবন টা কাউকে দেখানোর জন্যে নয় কিন্তু নিজের জন্যে refine করে রাখা বড্ডো দরকার। কারণ জীবন একটাই। কেউ এসে হাত ধরবে, কেউ হাত ধরবেনা। তুমি ধরতে চাইলেও সে হয়তো অন্য কারোর হাত কে prioirity দেবে। আবার তোমার হাত যে ধরতে চাইবে, তুমি হয়তো অন্য হাত খুঁজে বেড়াচ্ছ। জীবন এমন ই অদ্ভুত। এসবের মধ্যে চলে আমাদের বেঁচে থাকার লড়াই, গ্রাসাচ্ছদনের জন্যে, মাথা গোঁজার জন্যে। আমাদের ওপরে নির্ভর করে যে ছোট্ট মানুষ গুলো পা ফেলছে এই বৃহত্তর জায়গায় তাদের জন্যে। তবে একটা জিনিস এই দেশে আমার খুব ভালো লাগে। এখানে আমাদের দেশের একটা সরকারি চাকরি মানুষকে তার সব craetivity থেকে দূরে নিয়ে চলে যায়না। এখানে চা খেতে গিয়ে এক ঘন্টা কাটিয়ে আসেনা কেউ কাজের মধ্যে। এখানে প্রতিদিনের জীবন যাত্রার মধ্যে একটা চ্যালেঞ্জ আছে। নিজেকে প্রমান করার চ্যালেঞ্জ, ভালো আরো ভালোর চ্যালেঞ্জ। হ্যাঁ অনেক সময় ই হয়তো সেই চ্যালেঞ্জ tiring এবং সব সময় ই যে এটা খুব honestly হয় তা নয়, এর মধ্যে অনেক রকম ডিসক্রিমিনেশন আর পলিটিক্স কাজ করে, যা ভীষণ insecured আর frustrated করে দেয় আমাকে।ভয় করে, মন খারাপ হয়, ভালো লাগেনা কিছু। তবু উঠে দাঁড়াই। নিজের যদি কিছু improvization এর দরকার থাকে তা করি আর এগিয়ে যাই। বাকি যা কিছু তা যেন ছেড়ে দিতে পারি ওই মহাকালের হাতে। লিখে অনেকটা হালকা লাগে , বেরোতে না পাড়া ইমোশনস গুলো, যুদ্ধ গুলো কোথাও বেরিয়ে এল মনে হয়, তাই এবার থেকে আবার এই জায়গাটাতে ফিরব। লিখবো আবার। আপাতত হাতে অনেক কাজ, যুদ্ধ ক্ষেত্রে একবার নেমে পড়লে আর ফেরার উপায় থাকেনা। তখন do or die . তাই জাস্ট দুটো মাস হাতে। দুটো বিশাল বড় প্রজেক্ট শেষ করতে হবে , এনালাইসিস, লেখা, পড়া , ইন্টারপ্রিটেশন, পেপার সাবমিট। নতুন চাকরি খোঁজা সব কিছু দিনের এই ৮ টা ঘণ্টার মধ্যে। বাকি ছোট্ট ছানা কে বড় করা। নিজের ঘর সেটাকেও তো ধুয়ে মুছে গুছিয়ে নিজেকেই রাখতে হবে। ওই ওপরে যে বসে আছে সে যেন সব দেখতে পায়। ....আর আমি সবাইকে নিয়ে সব কিছুকে নিয়ে একদিন যেন এই ব্লগ টা খুলে পরে দেখতে দেখতে ভাবতে পারি, পেরেছিলাম। i believe life starts at ৪০. :)
অন্তরদীপ| তমসো মা জ্যোতির্গময়| From darkness towards light | | The eternal journey of light
সূর্য্যের দক্ষিণায়ন শুরু হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ মেষ রাশির অন্তর্ভুক্ত অশ্বিনী নক্ষত্রের কাছে অবস্থান করায় নাম হয়েছিল আশ্বিন। বর্ষার বিদায়ে...
-
আমাদের এই আরাবাল্লী পাহাড়ে ঘেরা ছোট্ট সুন্দর campus এ মাঝে মাঝেই নানারকম মজার মজার কান্ড হয়, আর আমি প্রায় সবেতেই, যখন যেটা তে য্যামন ভাবে ...
-
গত বছরে প্যান্ডেমিক এর মধ্যে এক নতুন দেশের নতুন শহরে এসে একলা ঘরবন্দি হয়ে যখন কাজ শুরু করলাম তখন কাজে মনবসানোর জন্যে আশ্রয় নি আমার সেই ছোটবে...
-
৫০ বছর বয়সে এই প্রথম অনিকেত এর মেয়ের পরীক্ষার রেজাল্ট নিয়ে এই রকম টেনশন হচ্ছে। অনিকেত, অনিকেত সোম। CMC VELLORE er chairman । না ছোট থেকে কো...